মূল অংশে যান

সূরা ৯০

البلد

আল বালাদ

মাক্কী২০ আয়াতঅবতরণের ক্রম: ৩৫

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

সূরা আল বালাদ সম্পর্কে

সূরা আল বালাদ মাক্কী সূরা, এতে আয়াত আছে 20টি। অবতরণের ক্রমে এর স্থান 35।

৯০.আল বালাদ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ

আমি এই নগরীর শপথ করি

وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ

এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ

নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا

সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ

তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।