মূল অংশে যান

সূরা ৯২

الليل

আল লায়ল

মাক্কী২১ আয়াতঅবতরণের ক্রম: ৯

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

সূরা আল লায়ল সম্পর্কে

সূরা আল লায়ল মাক্কী সূরা, এতে আয়াত আছে 21টি। অবতরণের ক্রমে এর স্থান 9।

৯২.আল লায়ল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ

অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ

আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ

আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ

যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ

আর আমি মালিক ইহকালের ও পরকালের।

فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।