মূল অংশে যান

সূরা ৯৫

التين

ত্বীন

মাক্কী৮ আয়াতঅবতরণের ক্রম: ২৮

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

সূরা ত্বীন সম্পর্কে

সূরা ত্বীন মাক্কী সূরা, এতে আয়াত আছে 8টি। অবতরণের ক্রমে এর স্থান 28।

৯৫.ত্বীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

وَطُورِ سِينِينَ

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?