সূরা কারেয়া-এর সব আয়াত
১১টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ১০১:১ – করাঘাতকারী,
- ১০১:২ – করাঘাতকারী কি?
- ১০১:৩ – করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
- ১০১:৪ – যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
- ১০১:৫ – এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
- ১০১:৬ – অতএব যার পাল্লা ভারী হবে,
- ১০১:৭ – সে সুখীজীবন যাপন করবে।
- ১০১:৮ – আর যার পাল্লা হালকা হবে,
- ১০১:৯ – তার ঠিকানা হবে হাবিয়া।
- ১০১:১০ – আপনি জানেন তা কি?
- ১০১:১১ – প্রজ্জ্বলিত অগ্নি!