মূল অংশে যান

সূরা সূরা নাবা-এর সব আয়াত

৪০টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।

আন-নাবা

  1. ৭৮:১ – তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
  2. ৭৮:২ – মহা সংবাদ সম্পর্কে,
  3. ৭৮:৩ – যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
  4. ৭৮:৪ – না, সত্ত্বরই তারা জানতে পারবে,
  5. ৭৮:৫ – অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
  6. ৭৮:৬ – আমি কি করিনি ভূমিকে বিছানা
  7. ৭৮:৭ – এবং পর্বতমালাকে পেরেক?
  8. ৭৮:৮ – আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
  9. ৭৮:৯ – তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
  10. ৭৮:১০ – রাত্রিকে করেছি আবরণ।
  11. ৭৮:১১ – দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
  12. ৭৮:১২ – নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
  13. ৭৮:১৩ – এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
  14. ৭৮:১৪ – আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
  15. ৭৮:১৫ – যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
  16. ৭৮:১৬ – ও পাতাঘন উদ্যান।
  17. ৭৮:১৭ – নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
  18. ৭৮:১৮ – যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে…
  19. ৭৮:১৯ – আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
  20. ৭৮:২০ – এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
  21. ৭৮:২১ – নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
  22. ৭৮:২২ – সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
  23. ৭৮:২৩ – তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
  24. ৭৮:২৪ – তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে…
  25. ৭৮:২৫ – কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
  26. ৭৮:২৬ – পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
  27. ৭৮:২৭ – নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
  28. ৭৮:২৮ – এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
  29. ৭৮:২৯ – আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
  30. ৭৮:৩০ – অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই…
  31. ৭৮:৩১ – পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
  32. ৭৮:৩২ – উদ্যান, আঙ্গুর,
  33. ৭৮:৩৩ – সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
  34. ৭৮:৩৪ – এবং পূর্ণ পানপাত্র।
  35. ৭৮:৩৫ – তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
  36. ৭৮:৩৬ – এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
  37. ৭৮:৩৭ – যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা,…
  38. ৭৮:৩৮ – যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ…
  39. ৭৮:৩৯ – এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার…
  40. ৭৮:৪০ – আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন…