মূল অংশে যান

জান্নাত সম্পর্কে কুরআনের আয়াত

১৬৯ আয়াত · পাতা ৯ এর ৯

জান্নাত এবং সৎকর্মশীলদের জন্য প্রতিশ্রুত প্রতিদান নিয়ে আয়াত।

সব আয়াত

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ

নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ

খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

আল্লাহ তা’আলা মুমিনদের জন্যে ফেরাউন-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বললঃ হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুস্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।

فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ

ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا

তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।

জান্নাত বিষয়ে কুরআনের আয়াত – অর্থসহ (পাতা ৯) | উল্কা ইসলাম