সূরা আল বালাদ-এর সব আয়াত
২০টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ৯০:১ – আমি এই নগরীর শপথ করি
- ৯০:২ – এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
- ৯০:৩ – শপথ জনকের ও যা জন্ম দেয়।
- ৯০:৪ – নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
- ৯০:৫ – সে কি মনে করে যে, তার উপর কেউ…
- ৯০:৬ – সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
- ৯০:৭ – সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
- ৯০:৮ – আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
- ৯০:৯ – জিহবা ও ওষ্ঠদ্বয় ?
- ৯০:১০ – বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
- ৯০:১১ – অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
- ৯০:১২ – আপনি জানেন, সে ঘাঁটি কি?
- ৯০:১৩ – তা হচ্ছে দাসমুক্তি
- ৯০:১৪ – অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
- ৯০:১৫ – এতীম আত্বীয়কে
- ৯০:১৬ – অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
- ৯০:১৭ – অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং…
- ৯০:১৮ – তারাই সৌভাগ্যশালী।
- ৯০:১৯ – আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
- ৯০:২০ – তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।